পাবনা জেলা আটঘরিয়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত করিম উপজেলার গোকুলনগর গ্রামের মনজিল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গোকুলনগর গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে করিম ও তার সহযোগী বেলাল।
এ বিষয়ে এলাকায় শালিস বৈঠকে বিচার না পেয়ে আজ রোববার সকালে আটঘরিয়া থানায় কিশোরীর মা বাদি হয়ে দুইজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত করিমকে আটক করে পুলিশ। তার সহযোগীকে গ্রেপ্তারের অভিযান চলছে। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।