চাঁদপুরের ৮ শতাধিক মহিলারা ৪৮ লক্ষ টাকার প্রশিক্ষণ সেবা থেকে বঞ্চিত

চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির ৪৮ লক্ষ টাকার প্রশিক্ষণ সেবা থেকে বঞ্চিত হলো প্রায় ৮ শতাধিক মহিলারা।১২ জানুয়ারি রবিবার এক অনুসন্ধানে এই তথ্যই উঠে আসে।যারমধ্যে ২০১৮ সালে ২৪ লক্ষ এবং ২০১৯ সালে ২৪ লক্ষ টাকা সহ মোট ৪৮ লক্ষ টাকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে ফেরৎ পাঠানো হয়েছে।

ওই ২ বছরে বছরপ্রতি ৪ কোর্সে ৪’শ অর্থাৎ ২ বছরে এখন পর্যন্ত মোট ৮’শয়েরও বেশি মহিলা এই প্রশিক্ষণ সেবা থেকে বঞ্চিত।বিষয়টি নিশ্চিত করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কাম-ক্রেডিট সুপারভাইজার(হিসাব রক্ষক) আবু জাফর মিজি।খবর নিয়ে জানা যায়,জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিতে সেলাই প্রশিক্ষণ,নকশি কাঁথা,হস্তশিল্প,কম্পিউটার প্রশিক্ষণ এবং সূচী শিল্প সহ মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ পেতো মহিলারা।

এজন্য ২০১৮ সালে ৫ ট্রেডের প্রতিটিতে ১০ জন করে মোট ৫০জন প্রশিক্ষণার্থী ছিলো।পরবর্তীতে ২০১৯ সালে ৫ ট্রেডের প্রতিটিতে ২০ জন করে মোট ১’শ জন মহিলা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতো।অবশ্য প্রশিক্ষণার্থীরা মাথাপিছু ১’শ টাকা করে মাসে ২ হাজার করে ৩ মাসে মোট ১’শ জন প্রশিক্ষণার্থীরা মোট ৬ লক্ষ টাকা ভাতা পেতো।এই হিসেবে বছরে ৪ বার এই কোর্সে মোট ২৪ লক্ষ টাকা ভাতা পেতো।

এতে করে মহিলারা নিজেদের আর্থিকভাবে সাবলম্বী করার পাশাপাশি জীবিকা নির্বাহের সম্ভাবনা ছিলো।অথছ কর্তৃপক্ষের এক ধরনের অব্যবস্থাপনার জন্যই চাঁদপুরের মহিলারা এই প্রশিক্ষণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।তবে এ ব্যপারে দায় সারতে চান জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন।তিনি জানান,জীবিকায়নের ৪৮ লক্ষ টাকা আমরা ফেরৎ পাঠিয়েছি এবং এই কর্মসূচী আপাতত বন্ধ।

মূলত ওখানে ৫টি ট্রেডে ৫ জন প্রশিক্ষক থাকতো।কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার জন্য এই কর্মসূচী আপাতত স্থগিত রয়েছে।আমরাও চাই এই জটিলতা কাটিয়ে উঠে দ্রুত নিয়োগ প্রক্রীয়া সম্পন্ন হউক।এ ব্যপারে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল জানান,আমরা চাই জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিটি পুনরায় চালু হউক।এজন্য আমরা রিতীমত কাজ শুরু করে দিয়েছি।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর