উন্নত চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন আমান

উন্নত চিকিৎসার জন্য আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান। জাতীয়তাবাদী কৃষক দলেরর কেন্দ্রীয় সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন এ তথ্য জানিয়েছেন।

রিপন বলেন, রোববার রাত ৯টার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি ইউনাইটেড অ্যান্ড হেলথ হসপিটালে চিকিৎসা নেবেন।

গত ৮ জানুয়ারি রাত ৩টার সময় আমান উল্লাহ আমান তার মহাখালীর বাসায় হৃদরোগে অসুস্থবোধ করলে তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর