বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে টেকনাফে স্কুল ছাত্র নিহত

কক্সবাজারের টেকনাফের তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম নেওয়ার পথে ডুলাহাজারা এলাকায় ঐ স্কুলছাত্রের মৃত্যু হয়।

নিহত জসিম উদ্দিন (১৬) হোয়াইক্যং মনিরঘোনার দিনমজুর ছৈয়দ মিয়ার ছেলে ও হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্র জানায়, শুক্রবার (১০জানুয়ারী) বিকেলে খেলার মাঠে তিন-চার জন ছেলেকে মারধর করে হোয়াইক্যং ইউনিয়নের আমতলী ঘোনার এলাকার বখতার আহমদের ছেলে খাইরুল বশর (১৭)। পরদিন শনিবার বিকালে একই খেলার মাঠে বিষয়টি নিয়ে খাইরুল বশরের সাথে জসিম উদ্দিনের বাকবিতণ্ডা শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে বশর জসিমকে ছুরিকাঘাত করে।

মুমূর্ষু অবস্থায় জসিমকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী এনজিও হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতেই চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।

বিষয়টি নিয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির (ভারপ্রাপ্ত) ইনচার্জ এস আই আরিফ জানান, লাশ মর্গে রয়েছে। আসামী খাইরুল বশরকে আটকে পুলিশের তৎপ্ররতা অব্যাহত রয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর