“সিঙ্গাপুর-দুবাইয়ের” মতো গড়ে তোলা হবে ঢাকাকে: আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে।

উত্তরার রাজলক্ষ্মী প্লাজার সামনে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন আতিকুল ইসলাম। এরপর কসাইবাড়ি রেলগেইট, কাচপুর, দক্ষিণখানে গণসংযোগ করেন।

আজ রবিবার সকালে উত্তরারয় গণসংযোগ করেন আতিকুল ইসলাম। সেখানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর