আজকের মধ্যেই ফাঁকা হবে ইজতেমা ময়দান, ফিরছেন মুসল্লিরা

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা ময়দান ত‍্যাগ করতে শুরু করেছেন। আজকের মধ্যেই মাঠ খালি করে দেয়ার কথা রয়েছে। মোনাজাত শেষের পরপরই নিজেদের সবকিছু গুছিয়ে স্থান ত্যাগ করছেন মুসল্লিরা।

এদিকে আজকের মধ্যেই প্রথম পর্বের আয়োজক কমিটি মাঠ খালি করে পুরো ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দিবেন বলে জানা গেছে। এরপর ময়দান বুঝে নিবেন সা’দ অনুসারীরা। পরে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর