তালেবানদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ২ মার্কিন সেনা

আফগানিস্তানে তালেবান জঙ্গিগোষ্ঠীর হামলায় ২ মার্কিন সেনা নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আলজাজিরা জানায়, শনিবার (১১ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহারপ্রদেশে দান্দ এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা হামলায় এ ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ হামলার দায় স্বীকার করে বলেন, বোমা হামলায় গাড়িতে থাকা সব সেনা বোমা হামলায় নিহত হয়েছেন।

সম্প্রতি মার্কিন বিমান হামলায় মোল্লা নাঙ্গালাই নামে এক তালেবান কমান্ডার নিহত হন। ওই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিকও মারা যায়। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতেই তালেবানরা কান্দাহারপ্রদেশে এ হামলা চালায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর