টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। রোববার বেলা ১১টার দিকে শুরু হওয়া আখেরি মোনাজাতের দোয়া পরিচালনা করছেন তাবলিগ জামাতের শীর্ষ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। এ পর্বে অংশ নিচ্ছেন তার অনুসারীরা।
আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের, আবদুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন।
বার্তাবাজার/এমকে