যশোর বেনাপোল সীমান্তবর্তী গ্রাম বারোপোতা কদমতলা মাঠ থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ মন্টু সরদার(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শনিবার(১১ই জানুয়ারী)রাতে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার (এসআই)পিন্টু লাল দাস (এএসআই)আলমগীর হোসেন বারোপোতা কদমতলা মাঠে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটক মাদক ব্যবসায়ী হলেন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মৃত ফজলে করিমের ছেলে মন্টু সরদার(৩৫)।
বেনাপোল পোর্ট থানার(ওসি) মোঃ মামুন খান “বার্তা বাজার”কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বারোপোতো কদমতলা মাঠে(এস আই)পিন্টু লাল দাস ও (এএসআই)আলমগীর হোসেন অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মন্টু সরদারকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রদান করে রবিবার(১২ই জানুয়ারি)যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/এইচ.আর