কিশোরগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি রুমেল,সম্পাদক রুবেল

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কমিটিতে খালেদ দারবিশ রুমেল সভাপতি ও সালেহ আহমদ ওয়ালীউল্লাহ রুবেল কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ৭ জানুয়ারি বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির এই অনুমোদন দেন।

কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কিশোরগঞ্জ জেলা শাখা কমিটিতে রয়েছেন… সভাপতি খালেদ দারবিশ রুমেল, সাধারণ সম্পাদক সালেহ আহমদ ওয়ালীউল্লাহ রুবেল, সহ-সভাপতি সৈয়দ ফখরুল ইসলাম রনি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লালন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ রনি খান।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবগঠিত কমিটির সভাপতি খালেদ দারবিশ রুমেল ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ ওয়ালীউল্লাহ রুবেল ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর