কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে সাংবাদিককে হুমকি দেয়ায় নাজিম উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১ টায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের থেকে তাকে গ্রেফতার করা হয়। নজিম উপজেলার পুকড়া গ্রামের হাফেজ মস্তোফা মিয়ার ছেলে।
জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খানকে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেন গ্রেফতারকৃত নাজিম উদ্দিন।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এস.আই গৌতম সরকার বলেন, ওসি স্যারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস