জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় উপজেলার সরকারি বেসকারি কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণির মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ হলরুমে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকরাম হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে বিশাল এলইডি পর্দায় সরাসরি সম্প্রচারসহ রাত সাড়ে ৯টায় উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর্ণিল আতশবাজি প্রদর্শিত হয়।
বার্তাবাজার/কেএ