ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি ইউক্রেন প্রেসিডেন্টের

ভুল করে বিমান ভূপাতিতের ঘটনা স্বীকার করার পর ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছ। এসময় ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এই ঘটনায় যারা দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

এ ঘটনায় কোনো রকম কালক্ষেপণ না করে পূর্ণ তদন্তের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। শনিবার দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন জেলেনস্কি বলেন, ‘ইরান ইতোমধ্যে ইউক্রেনের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে।

তবে আমরা তাদের অপরাধের পূর্ণাঙ্গ স্বীকারোক্তি চাই। নিহতদের মরদেহ ফেরত, ক্ষতিপূরণ, বিচার ও সরকারিভাবে কূটনৈতিক মাধ্যমে ক্ষমা চাওয়ার নিশ্চয়তা চাই।’ এক টুইট বার্তায় তিনি ইউক্রেনের ৪৫ জনের একটি বিশেষজ্ঞ দলকে ইরানে প্রবেশে অনুমতি প্রদানেরও আহ্বান জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর