কালিহাতীতে দুর্ঘটনারোধে সচেতনতামূলক কর্মসূচী পালন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে ও এলেঙ্গা প্রেসক্লাবের সহযোগিতায় সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার ( ১১ জানুয়ারি ) এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ কর্মসুচী উদ্বোধন করেন এলেঙ্গা পৌরসভার মেয়র মোহাম্মদ নূর-এ-আলম সিদ্দিকী।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি লায়ন মো. শাহআলম মোল্লা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা, এলেঙ্গা পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মো. জুলহাস উদ্দিন, এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মূসা, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংবাদিক মো. রমজান আলী।

কর্মসূচিতে দূর্ঘটনারোধে এবং নিরাপদে সড়ক পারাপারের লক্ষ্যে জনগনকে ফুটওভার ব্রীজ ব্যবহার সম্পর্কে সচেতন করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর