ধামরাইয়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঙ্গালপাড়া এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়স্ক এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় শহিদুলের বাড়ির কাছে খালের পানির মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এখনও পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

এব্যাপারে ধামরাই থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মালেকা বেগম মুঠোফোনে জানান, অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধের লাশ পাওয়া গেছে। তবে কিভাবে তার মৃত্যু ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বিস্তারিত রিপোর্ট পেলেই জানা যাবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর