নিখোঁজের পাঁচদিন পর বুড়িগঙ্গা থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

নিখোঁজের পাঁচদিন পর বাংলা ক্যাট কোম্পানির প্রকৌশলী লিখন সরকারের (৩৫) মরদেহ মুন্সিগঞ্জের চর সন্তোষপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখন রাজবাড়ি জেলার রণজিৎ সরকারের ছেলে। তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রকৌশলী লিখন সরকারের সহকর্মী মেহেদী হাসান জিসানের (৩৫) মরদেহ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করে পুলিশ। জিসানের বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামে। তার বাবার নাম মোখলেছুর রহমান।

প্রসঙ্গত, দুই প্রকৌশলী বাংলা ক্যাট কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির কাজে ৫ জানুয়ারি তারা আশুলিয়া থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় আসেন। সেদিন রাতে ট্রলারে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে নদীতে পড়ে তারা নিখোঁজ হন।

strong>বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর