জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার দিনেই ইয়েমেনে অবস্থানরত এলিট কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার আবদুল রেজা শাহলাইকে হত্যার টার্গেট করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক হেরাল্ড এ তথ্য জানায়। তবে মিশন পরিচালনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে হেরাল্ড বলছে, এলিট কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার আবদুল রেজা শাহলাই তাদের টার্গেট থাকলেও সেই মিশন ব্যর্থ হয়। পেন্টাগন এ বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেছে। ৩ জানুয়ারি ভোরে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানি।
বার্তাবাজার/কেএ