পাবনায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় নাকাল জনজীবন (ভিডিওসহ)

উত্তরাঞ্চলের জেলা পাবনায় শীতের প্রকোপে এ জেলার মানুষ নাকাল হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের প্রকোপ। শীতবস্ত্রের অভাবে শীতের প্রকোপ থেকে মুক্তি পেতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে।
ঘন কুয়াশা, কনকনে শীত আর হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর