সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর হতে সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি খালেদা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন ফুরফুরা শরীফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আলী আকবর সিদ্দিকী আলকুরাইশী। মাহফিল পরিচালনা করেন কমিটির আহবায়ক মোঃ বাবুল আজাদ। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিরা শরীক হন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর