শীতবস্ত্র বিতরণ করলো রক্তদাতাদের সংগঠন ‘পূর্ব পঞ্চগড়’

গরিব ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রক্তদাতাদের সংগঠন “পূর্ব পঞ্চগড়”।

শনিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট টেকনিক্যাল বিজনেজ ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠনের সদস্যদের দেওয়া অর্থে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আনিসুজ্জামান স্বপন, স্বপ্না আক্তার, নাজির হোসেন, লোকমান হোসেন বাবু, মিজানুর রহমান মিজান, আশরাফুল ইসলাম রতন, সংগঠনটির সভাপতি আক্তারুল ইসলাম, সম্পাদক সুমন ইসলামসহ সংগঠনটির সদস্যরা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর