ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহরের গীতাঞ্জলী সড়ক এলাকার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে শিশুকে ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আয়ুব আলী, সদর উপজেলা স্বাস্থা ও পরিবার পরিকল্পনা কার্যলয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাৎ হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩’শ ৫০ জন শিশুকে সবুজ রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৮ হাজার শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর