আরেকটি ১৫ আগষ্টের শঙ্কায় শামীম ওসমান

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, শকুনরা খুঁজছেন আরেকটি ১৫ আগস্ট করার জন্য, আরেকটি ১৫ ই আগস্ট যদি হয় সেটা হবে শেখ হাসিনাকে টার্গেট করে। তিনি আরো বলেন, বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই সবাইকে সচেতন হতে হবে।

শামীম ওসমান বলেন, শিক্ষকরাই পারবে নতুন প্রজন্মকে শিখাতে খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা তার ইতিহাস।আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা ইউএনও নাহিদা বারিক এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীম উদ্দীন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ বাদল সহ ভিন্ন শ্রেণী-পেশার উপস্থিত ছিলেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর