কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন

পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে বঙ্গবুন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রামের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ^াস আনার্স কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস। কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. মনিরুল ইসলাম প্রমূখ।

এছাড়া শহীদ শেখ কামাল কমপ্লেক্স অডিটোরিয়াম চত্বরে বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হয় এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শণ করা হয়।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর