ঢাকার যেসব এলাকায় রোববার গ্যাস থাকবে না

লিকেজ সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কারের কাজের জন্য রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশেপাশের এলাকায় সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস।

লিকেজ সমস্যা নিরসনের কারণে রোববার সকাল ৯টা থেকে প্রায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঢাকার বড় একটি অংশের কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে।

তবে এ সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। সন্ধ্যা ৬টার পর আবারো সচল হবে লাইনগুলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর