জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তান বানাতে কার্পণ্য করেনি: মতিয়া চৌধুরী

৭৫’র পর সংবিধান শেষ করে জিয়াউর রহমান বিএনপির গঠন করেছিল পাকিস্তানের এজেন্ট হিসেবে। তিনি বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কার্পণ্য করেনি বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বেগম মতিয়া চৌধুরী এমপি একথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী, শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ৩ হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর