পটুয়াখালীতে সী-প্যালেস রেস্টুরেন্টে অভিযান, আটক ০১

পটুয়াখালী জেলার সদর থানাধীন ল ঘাট এলাকায় “সী-প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে” র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ১১-০১-২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন, লাইসেন্স ব্যাতিত রেস্টুরেন্ট পরিচালনাসহ বিভিন্ন অনিয়ম ও অ-ব্যবস্থাপনার অভিযোগে রেস্টুরেন্টের ম্যানেজার কাজী বাচ্চুকে আটক করে।

এসময় বিশুদ্ধ খাদ্য আদালত পটুয়াখালীর বিজ্ঞ বিচারক জনাব মোঃ আমিরুল ইসলাম আটককৃত আসামীকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ০৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এ বিচার কার্য পরিচালনার সময় পটুয়াখালী
পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক জনাব শারমিন সুলতানা ও জেলা পুলিশ পটুয়াখালীর একটি টিম উপস্থিত ছিলেন

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর