ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় উদ্জ্বল হোসেন (৩৩)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে জেলার হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আসির উদ্দিন এর ছেলে। নিহত উজ্জ্বল ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, উজ্জ্বল নিজ বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে গিলাবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান উজ্জল মোটরসাইকেল যোগে ঝিনাইদহ শহরের দিকে আসার পথে গিলাবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বার্তাবাজার /এইচ.আর