গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল নায়েবুন্নেছা ইনিস্টিটিউশনে ব্র্যাক ওয়াশ কর্মসূচি কর্তৃক ওয়াটার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ওয়াটার পয়েন্টের নির্মাণ কাজের প্রধান ফটকের সামনে লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস,উপজেলা আ’লীগের সভাপতি মোক্তার হোসেন,অফিসার ইনচার্জ আজিজুর রহমান,সাবেক পিপি ও বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম,কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ব্র্যাক ওয়াশের প্রতিনিধি সুকেন বিশ্বাস ও মো. আব্দুল মমিন প্রমুখ।
বার্তাবাজার /এইচ.আর