ট্রাম্পের শুভেচ্ছা পেয়েও মন গললো না কিমের

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই শুভেচ্ছা গ্রহণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া সরকার। তবে উত্তর কোরিয়া সরকার জানিয়ে দিয়েছে ট্রাম্প এবং কিমের মধ্যে নতুন করে আলোচনার কোন সুযোগ নেই। খবর রয়টার্সের।

এই বিষয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কিয়ে গুয়ান বলেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে চেয়ারম্যান কিম জং উনের ভাল অনুভূতি রয়েছে। তবে বিষয়টি শুধু ব্যক্তিগত পর্যায়েই আছে। আমরা গত দেড় বছর মার্কিন যুক্তরাষ্ট আলোচনার নাম করে আমাদের সাথে প্রতারণা করেছে।

ধারণা করা হয়, ৮ জানুয়ারি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের জন্মদিন । যদিও উত্তর কোরিয়া কখনই এ দিনটি কিমের জন্মদিন বলে নিশ্চিত করে জানায়নি। দেশটির সরকার কিমের জন্ম ১৯৮৪ সালে বলে জানিয়েছে। সেই হিসাবে এ বছর তার বয়স দাঁড়ায় ৩৬ বছরে। গত বছর উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ আলোচনার উদ্যোগ ভেস্তে গেলেও ট্রাম্প বলে আসছেন, কিমের সঙ্গে তার সম্পর্ক ভাল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর