চুনারুঘাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষ উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা

হবিগঞ্জের চুনারুঘাটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষ উপলক্ষে শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

এতে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ও অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।

smart

আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, আঃ রশীদ, আঃ গাফ্ফার, আব্দুল হকসহ বিভাগীয় কর্মকর্তা, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর