চুনারুঘাটে মাটি চাপায় মহিলা নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে ঘরে কাজ করার সময় মাটি চাপায় এক মহিলার প্রাণহানি ঘটেছে। নিহত বেগমুন্নেছা (৫০) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল (খাশপাড়া) গ্রামের মামদ আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে। আজ শনিবার (১১ জানুয়ারী) সকালে তার জানাজা শেষে দাফন করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে লোহার শাবল দিয়ে পুরোনো মাটির ঘর ভাঙ্গার কাজ করছিলেন তিনি। মাটির দেয়ালে আঘাত করার সময় হঠাৎ পুরো দেয়ালটি তার উপর পড়ে যায়। সাথে সাথে বাড়ির লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে বেগমুনেচ্ছা মারা যান।

আজ শনিবার (১১ জানুয়ারী) সকালে প্রয়াতের লাশ নিজ বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহত ব্যাক্তির পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর