বিএনপি আসলে এনালগ বাংলাদেশ চায়, তাই ইভিএমে আপত্তি

বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না বলেই ইভিএম নিয়ে আপত্তি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দুপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি আরও বলেন, ঢাকা সিটি নির্বাচনে ইভিএমসহ নির্বাচন কমিশনের যেকোন সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ।

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘কোন পদ্ধতিতেই আমাদের কোন ভয় নেই, কোন সমস্যা নেই। বিএনপি আসলে এনালগ বাংলাদেশ চায়। তারা ডিজিটাল বাংলাদেশ চায় না। আন্দোলনেও তাদের খরা নির্বাচনেও খরা। তাদের জোয়ার কোথায় এল আমারা তো দেখলাম না। দেশের মানুষ দেখেনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর