দুর্বৃত্তদের বিষ প্রয়োগে কৃষকের লাখ টাকার মাছ নিধন

রাতের আঁধারে বিষ প্রয়োগে লালমনিরহাট সদর উপজেলার দুড়াকুটি বিশবাড়ি গ্রামে এক কৃষকের পুকুরের লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে হতাশ ও ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত কৃষক সফর আলী। শনিবার (১১ জানুয়ারি) সকালে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয় কিছু মাছ ব্যবসায়ী তার পুকুরের মাছ কিনতে চেয়ে না পারার ফলশ্রুতিতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ কৃষকের। তার পুকুরে শুধু দেশি জাতের শিং, মাগুর, টেংরা, পুঁটি, গছি ও শৈল মাছ ছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর