মুসল্লিতে মুখর ১৬০ একরের ইজতেমা ময়দান

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে টঙ্গীর তুরাগ তীরে আম বয়ান ও জিকির-আসকারে দ্বিতীয় দিন পার করছেন মুসল্লিরা। সার্বক্ষণিক ইবাদত-বন্দেগি ও নিজেদের পাশাপাশি দেশ ও জাতির জন্য দোয়া করছেন তারা। এদিকে ময়দানে এবারে মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় দেখা দিয়েছে পানির তীব্র সঙ্কট।

হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদের ঢল এখন তুরাগ তীরে। ১৬০ একরের ময়দান পূর্ণ হয়েছে অনেক আগেই। আল্লাহ ও তার রাসূলের নৈকট্য লাভের আশায় যে যেখানে পেরেছেন তাঁবু টাঙিয়ে শুনছেন দ্বীনি আলোচনা।

ফজর থেকেই ইজতেমা মাঠে ঈমান, আমল ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান হচ্ছে। ময়দানের খিত্তাগুলোতে ছোট ছোট দলে ভাগ হয়ে জিম্মাদারের অধীনে চলছে কোরআন ও হাদিসের প্রশিক্ষণ। এবারে মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় ময়দানে দেখা দিয়েছে পানির তীব্র সঙ্কট। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি ব্যবস্থা নেয়ার আহ্বান আয়োজকদের।

রোববারের আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের ঢল আরও বাড়বে। এ অবস্থায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়ে পর্যাপ্ত ব্যবস্থা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর