ডিসি-এসপিদের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান হুইপ ইকবালুর রহিমের

দিনাজপুরের উন্নয়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার বেলা ১১টার সময় গোর-এ শহীদ বড় ময়দানের শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে
হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমাদের মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবাজরা যদি আমাদের দলীয় কেউ হয় তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।

বঙ্গবন্ধু গণমানুষের নেতা উল্লেখ করে হুইপ বলেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। তিনি ছিলেন বলেই আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। যার জন্য আজকে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আজকে কেউ ডিসি, এসপি, সংসদ সদস্য হতে পেরেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর