মুজিববর্ষ উদযাপনে পাবনায় আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা

পাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে এডওয়ার্ড কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ , পাবনা পদন্নেতি প্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ ।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর