৭১ টিভির খুলনা ব্যুরো প্রধান রাকিব উদ্দীন পান্নুর উপর হামলাকারীর বিচারের দাবিতে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রেস ক্লাবের আয়োজনে পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো সফিকুল আলম।
এ সময় তিনি বলেন ৭১ টিভির ব্যুরো প্রধানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই। সারা দেশে আজ সাংবাদিক নির্যাতনের মত ঘটনা ঘটছে। আমরা সাংবাদিক সাগর-রুনীর হত্যার চাই। সরকারের এত গোয়েন্দা সংস্থা তাও সাংবাদিকদের উপর হামলার কোন ক্লু বের হয়না। আমরা আশাবাদী ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
এতে আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিডিনিউজ২৪ এর প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি আব্দুর রহিম,এনটিভির প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,দেশ রুপান্তরের প্রতিনিধি সহিদুল ইসলাম সহিদ, বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, ৭১ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি রাজিউর রহমান রাজু,ডিবিসি ও কালের কন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল, চ্যানেল এস ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি আব্দুর রউফ, বাংলাদেশের আলোর প্রতিনিধি নুর হোসেন, বার্তা বাজারের প্রতিনিধি আবু সালেহ মো রায়হান, আবু নাঈম প্রমুখ।
বার্তাবাজার /এইচ.আর