ময়মনসিংহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু

সারা দেশের ন্যায় ময়মনসিংহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় ময়মনসিংহ সিটির কর্পোরেশন চত্বরে মেয়র ইকরামুল হক টিটু প্রথম রাউন্ডের ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এসময় সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ এইচ কে দেবনাথ, সেনেটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৩ হাজার ৬৯৪ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৯ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর