ইনজুরিতে পড়ে এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে হ্যারি কেইন

ইনজুরির কবলে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক হ্যারি কেইন। তার হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার করাতে হবে। তাই আগামী এপ্রিল পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ এই ফরোয়ার্ডকে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবরটি নিশ্চিত করেছে টটেনহ্যাম। তবে এপ্রিলে কেইন দলের অনুশীলনে ফিরবেন বলে আশাবাদী ক্লাবটি।

জানা গেছে, নতুন বছরের প্রথম দিনে সাউথ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন কেইন। ১-০ গোলে ম্যাচটি হারে তার দল। বাকি ম্যাচগুলোর অধিকাংশই দলের হয়ে খেলতে পারবেন না তিনি। তবে জুনে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন এই ইংল্যান্ড অধিনায়ক।

উল্লেখ্য, চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ১১টি গোল করেছেন কেইন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর