বকস নগর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তফসিল ঘোষণা

বকস নগর উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ এর তফসিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে প্রাত্যহিক সমাবেশের পরে তফসিল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার মাইদা ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ শফি উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক বিমল কুমার সরকার, সহকারী নির্বাচন কমিশনার নাদিয়া আক্তার বিশালসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

তফসিল অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি বিদ্যালয়ে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৯ জানুয়ারি মধ্যে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর