ইরানের ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের ১৭৬ আরোহীবাহী যাত্রীবাহী বিমান বলে স্বীকার করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, এটা ‘মানবীয় ভুল’ এতে গভীর অনুশোচনা, ক্ষমা ও শোকপ্রকাশ করেছে তারা দেশ।
এক টুইটবার্তায় তিনি বলেন, এটি একটি বেদনাদায়ক দিন। যুক্তরাষ্ট্রের হঠকারিতায় ডেকে আনা বিপর্যয়ের কারণেই মানবীয় ভুলে এই সঙ্কট তৈরি হয়েছে। আমাদের জনগণ, নিহতদের পরিবার ও অন্যান্য আক্রান্ত দেশগুলোর কাছে আমরা অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী ও গভীর শোক প্রকাশ করছি।
এদিকে হামলায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার প্রতিজ্ঞা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
এর আগে, বিমান দুর্ঘটনায় ইরানকেই দায়ী করে আসছিল যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে প্রথমে অস্বীকার করে আসলেও তিনদিন পর বিষয়টি স্বীকার করলো ইরান।
বার্তাবাজার/কে.জে.পি