১০ টাকা টিকেট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ১০ টাকায় টিকিট কেটে চক্ষু হাসপাতালে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী।

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চোখের ডাক্তার দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ রোগীদের মতোই সরকারি নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন তিনি। শনিবার সকালে, রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ দেখিয়েছেন তিনি।

এর আগেও হাসপাতালে এভাবে চিকিৎসাসেবা নিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একইভাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর