টঙ্গীর তুরাগ তীরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাওলানা ওবায়দুল খোরশেদের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তাবলীগজামায়াতের সবচেয়ে বড় আয়োজন ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লিরা এই পর্বে অংশ নিচ্ছেন। এবারের ইজতেমায় প্রথম পর্বে যোগ দিতে আসা তিনজন মারা গেলেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন-ইয়াকুব আলী সিকদার, সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির শেখের ছেলে খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামেরপটিয়া থানার খৈগ্রাম এলাকার মোহাম্মদ আলী (৭০)।
ইজতেমা ময়দানে দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত ৯টারদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে খোকা মিয়া মারা যান।
এরপর গভীর রাতে বার্ধক্যজনিত রোগে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ইয়াকুব আলী সিকদারহৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ইজতেমার মুরুব্বী হাজী রেজাউল করিম জানান।
এদিকে ইবাদত-বন্দেগি, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তসবি-তাহলিল আর তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর বয়ানশোনার মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার জোবায়ের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় দিন।
শনিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনেও ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়েছে।ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণসহ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বার্তাবাজার /এইচ.আর