সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে আজ । এ উপলক্ষে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। শনিবার সকাল ১০ টায় সিভিল সার্জন পঞ্চগড় এর আয়োজনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে একটি শিশুর মুখে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইউসুফ আলী,সিভিল সার্জন নিজাম উদ্দীন,ডাঃ আফরোজা বেগম রিনা,ডাঃ মনসুর আলম, জেলা ইপিআই সুপার হাসিবুর রহমান শাহ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো জিয়া উদ্দীন, প্রমুখ।
জেলায় এক লাখ ৫১ হাজার ২৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য জেলার পাঁচ উপজেলার ১ হাজার ৭৭টি কেন্দ্রে ২ হাজার ১৫৪ জন সেচ্ছাসেক ও কর্মকর্তার মাধ্যমে ৬-১১ মাস বয়সী মোট ১৬ হাজার ৪৭৬ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৩৪ হাজার ৭৬১ শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বার্তাবাজার /এইচ.আর