চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগননা শুরু

হবিগঞ্জের চুনারুঘাটে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে ক্ষনগণনা শুরু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে ক্ষণগণনা উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় উপজেলা পরিষদ মাঠে ক্ষণগননার ঘড়ি আনুষ্ঠানিকতার মাধ্যমে উদ্বোধন করা হয়। এ সময় স্থাপন করা হয় ক্ষণগণনা যন্ত্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকতা সত্যজিত রায় দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, আনোয়ার আলীসহ বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেষার নেতবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর