ঘাটাইলে মুজিব বর্ষের উদ্বোধন করলেন সাংসদ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও মুজিবীয় বর্ষের উদ্বোধন করলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের স্থানীয় সাংসদ আতাউর রহমান খান।বিজয় ৭১ চত্বরে (কলেজ মোড়) শান্তির প্রতিক কবুতর উড়িয়ে ও কেক কেটে এ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তালুকদার মো: শাজাহান, রসুলপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক সরকার, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, যুবলীগ নেতা সুমন খান বাবু, বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক বিদ্যুত সরকারসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর