এ বছর পালিত হচ্ছে মুক্তি সংগ্রামের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী।আগামী ১৭ মার্চ জন্মের শতবর্ষ পূর্ণ হবে বঙ্গবন্ধুর।
এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু হয়েছে মুজিব শতবর্ষের ক্ষণ গণনা।
সারাদেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গাতেও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এদিনটি পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় সকল শ্রেণি পেশার জনগণের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।
পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।মোটরসাইকেল শোভাযাত্রাটি আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
তারপর উপজেলা পরিষদ হলরুমে শিশু-কিশোরের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে ঢাকার জাতীয় প্যারেড স্কোয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দার মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হয় হয়।এসময় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনার সাথে সাথে বেলুন,ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণের মধ্য দিয়ে ক্ষণগণনা শুরু হয়।এ লক্ষে উপজেলা চত্বরে বসানো হয় একটি ক্ষণগণনা যন্ত্র।
সন্ধ্যায় উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি সমাপ্তি হয়।
বার্তা বাজার / ডব্লিও.এস