সমীকরণ আগেই স্পষ্ট ছিল। জিতলেই প্লে-অফের খেলা নিশ্চিত হবে খুলনার। আর হেরে গেলে পরের খেলা হবে তাদের জন্য বাঁচা-মরার লড়াই। তবে গ্রুপ বর্পের বাঁচা-মরার লড়াইয়ের আগেই এক ম্যাচ হাতে রেখে বিপিএল সুপার ফোরের খেলা নিশ্চিত করল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্স।
শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সকে ৯২ রানে হারিয়ে ১১ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সুপার ফোরের খেলা নিশ্চিত করে কুমিল্লা। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়েলস প্লে-অফের খেলা নিশ্চিত করে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের জোড়া ফিফটিতে ২ উইকেটে ২১৮ রানের পাহাড় গড়ে খুলনা। জবাবে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে কুমিল্লা।
বার্তাবাজার/কেএ