সিলেট রুটের ৫ ট্রেনের সময়সূচিতে পরিবর্তন

ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেট রুটে যাতায়াতকারী ৫টি ট্রেন।

রেল কর্তৃপক্ষ বলছে, ট্রেনের শিডিউল ঠিক রাখতে এবং যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় এনে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ঢাকা-সিলেট রুটের পারাবত ঢাকা থেকে সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে ছাড়বে। আর সিলেট থেকে পারাবত বিকাল ৩টার পরিবর্তে ছাড়বে ৩টা ৪৫ মিনিটে। সিলেটগামী জয়ন্তিকা ঢাকা থেকে বেলা ১১টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টায়, ঢাকাগামী জয়ন্তিকা সিলেট থেকে সকাল ৮টা ৪০ এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়বে।

সিলেটগামী উপবন ঢাকা থেকে রাত ৯টা ৫০ এর পরিবর্তে ছাড়বে ৮টা ৩০ মিনিটে ও ঢাকাগামী উপবন সিলেট থেকে রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে ছাড়বে। এছাড়া ঢাকাগামী কালনী সিলেট থেকে সকাল ৭টার পরিবর্তে ছাড়বে ৬টা ১৫ মিনিটে। আর ঢাকা থেকে কালনী এক্সপ্রেস ছাড়বে বেলা ৩টায়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর