যশোরে সামাজিক সংগঠন ছুটির দিনের পক্ষ থেকে দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শুক্রবার(১০ই জানুয়ারি)বিকেলে যশোর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দুইশতাধীক শিতার্থ মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শামিম রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতিমোহিত কুমার নাথ,জেলা আওয়ামীলগের প্রচার সম্পাদক মহিউদ্দীন আহমেদ,দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মোবিনুল ইসলাম মোবিন,ম্যাগপাই নিউজের বার্তা সম্পাদক তরুন উদ্যোক্তা ডি এইচ দিলসান, সংগঠনের সভাপতি রাজু আহমেদ, সাধারন সম্পাদক জুয়েল, উপদেষ্টা শিমুল হোসেনসহ সংগঠনের সকল বন্ধুরা।এই কম্বল বিতরণ অনুষ্ঠানে ৬০উর্ধ বয়সি রমজান আলী অশ্রুসিক্ত চোখে বলেছিলেন, আমার কোন থাকার জায়গা নেই,শোবারও জায়গা নেই,যেখানে রাত হয় সেখানেই একটি বস্তা না হলে কুড়িয়ে পাওয়া ময়লা কাপড় জড়িয়ে রাতটা পার করি,এই বাবাদের দেওয়া কম্বল নিয়ে আজ রাতে আরাম করে ঘুমাবো”।তিনি আরো বলেন,শুনি শেখ হাসিনা সবার জন্য কম্বল দিয়েছে কিন্তু আমারেতো কেউ দেয় না,এই শীতের মধ্যে এই বাবাদের দেওয়া কম্বল নিয়ে একটু আরামে যুমাতে পারবো আমরা।
বার্তা বাজার / ডব্লিও.এস